কিভাবে আপনার মোবাইলে 4G connectivity চালু করবেন বিস্তারিত দেখুন | himelweb









হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই মোবাইলে 3G  বা 4G সার্ভিস চালু করতে পারি না।আজকের পোস্টে আমি আপনাদের জানাব কিভাবে সকল সমস্যার পেছনে ফেলে মোবাইলে 3G বা 4G সঠিকভাবে চালু করা যায়।আশা করি পোস্টটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে।





4G সার্ভিসটি চালু করার জন্য আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।



1. 4G সার্ভিস চালু করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে যে আপনার সিম 4G কি না । কারণ 4G সিম না হলে এই সেবাটি পাবেন না । আপনার সিমটি প্রথমে আবশ্যয় 4G করে নিতে হবে । এবং আপনার মোবাইল ও 4G সাপোর্ট হতে হবে বা 4G মোবাইল হতে হবে। আপনি যে এলাকায় আছেন সে এলাকায় 4G আছে কিনা যদি 4G না থাকে, তাহলে আপনি 4G সার্ভিসটি চালু করতে পারবেন না। অবশ্যই 4G  coverage এর মধ্যে থাকতে হবে।


    2. এরপরে 4G সেবা পাওয়ার জন্য আপনাকে প্রথমে মোবাইলের সেটিং এ যেতে হবে । তার পরে setting >Mobile Network> তারপর Network Mode > এখানে 3G/4G চালু করুন। এরপরে দেখুন আপনার মোবাইলে 4G পেয়েছে কি না। যদি ফোরজি না চালু হয়  তাহলে তিন নাম্বার ধাপটি অনুসরণ করুন।


















    3. ফোরজি সার্ভিস চালু করার পরেও ফোরজি না আসলে APN (Access Point Names)  সেটিং এ যান। তারপরে যে APN একটিভ করা আছে সেইটা এডিট করুন। এবং একটু নিচে গেলে দেখবেন APN Protocol লেখা, সেখানে ক্লিক করে IPv4/IPv6 সিলেক্ট করে রাখবেন। এখানে  IPv4 হচ্ছে 3G এর জন্য। আর IPv6 হচ্ছে 4G এর জন্য। তার পরে উপরে More বা 3Dot থেকে Save লেখায় ক্লিক করে APN টি সেইভ করে নিন।

























    এখানে একটা জিনিস খেয়াল রাখবেন IPv6 দিয়ে রাখলে অনেক সময় 4G নেটওয়ার্ক না থাকলে প্রবলেম হতে পারে। তাই  IPv4/IPv6 দুটো একসাথে আছে সেটা সিলেক্ট করে রাখুন। তাহলে থ্রিজি থাক বা ফোরজি থাক আপনি খুব ভালোভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন এবং বেটার পারফরমেনস পাবেন।




    সব শেষে 4G না আসলে আপনার মোবাইলটি একবার  Off  করে On করুন।





    আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই পোস্টে আপনাদের কে সুন্দর ভাবে বোঝানোর জন্য যদি কারো কোথাও বুঝতে কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।




    Next Post Previous Post
    2 Comments
    • Unknown
      Unknown 28 August 2021 at 02:44

      thanks bro .

    • MD.HIMEL
      MD.HIMEL 4 July 2022 at 08:14

      Welcome Bro

    Add Comment
    comment url